,

নোকিয়ার উইথিংস পণ্য বিক্রি করবে না অ্যাপল

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি ৩২টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করেছে ফিনিশ প্রতিষ্ঠান নোকিয়া। আর এই বিরোধের জের ধরে টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, নোকিয়া মালিকানাধীন উইথিংস-এর কোনো পণ্য অ্যাপল আর বিক্রি করবে না।

ফ্রান্সভিত্তিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান উইথিংসের আইওএস-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত কিছু পণ্য অনলাইন অ্যাপল স্টোরে পাওয়া যেত। আর উইথিংস নোকিয়ার ডিজিটাল হেলথ ইউনিটের অন্তর্ভুক্ত ছিল।

প্রতিষ্ঠান দুইটির মধ্যে এই ধরনের বিরোধ এবারই প্রথম নয়। এর আগে ২০০৯ সালে প্রতিষ্ঠান দুটি একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২০১১ সালে এসে অ্যাপল নোকিয়ার পেটেন্ট লাইসেন্স দিতে সম্মত হয়ে একটি চুক্তি করে।

মামলার বিষয়ে অ্যাপলের মুখপাত্র জোশ রোজেনস্টক বলেন, আমরা সবসময় আমাদের পণ্যের প্রযুক্তি পেটেন্ট অধিকার নিশ্চিত করার জন্য ন্যায্যমূল্য দিতে ইচ্ছুক কিন্তু দুর্ভাগ্যবশত নোকিয়া ন্যায্য ভিত্তিতে তাদের পেটেন্ট লাইসেন্স করতে অস্বীকার করছে এবং এখন পেটেন্ট মামলা করে অ্যাপলের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মামলার প্রতিশোধ নিতেই অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা