,

বিএনপি ছাড়লেন পারটেক্সের হাসেম

news-image

নিজস্ব প্রতিবেদক : পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি এমএ হাসেম বিএনপি থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে রাজনীতি ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানান তিনি।

চিঠিতে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সিদ্ধান্তের কথাও জানান পারটেক্স গ্রুপের চেয়ারম্যান।

চিঠিতে রাজনীতি ছাড়ার কারণ উল্লেখ করে এমএ হাসেম বলেন, ‘আমি নির্বাচনের আগেও দেশের জনগণ ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। ৮ম জাতীয় সংসদের মেয়াদ কালের পরেও এখন পর্যন্ত জনগণের ও দেশের সেবায় জড়িত আছি, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আমার সারা জীবনের সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করেছে, তাই এখন থেকে আমি আর কোনো রাজনীতি করব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সহিত নিজেকে সম্পৃক্ত রাখব না।

২০০১ সালে নোয়াখালী-২ আসনের (বেগমগঞ্জ, সোনাইমুড়ি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম। বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় আছেন। নোয়াখালী-২ আসনটিতে বরকত উল্লাহ বুলু নির্বাচন করতেন। তাকে বাদ দিয়ে হাসেমকে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা