,

আবাহনীর পঞ্চম লিগ শিরোপা

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ শিরোপা তাঁদের ঘরে আসে ২০১১-১২ মৌসুমে। এরপর দীর্ঘ বিরতি। কোনো শিরোপা তো ছিলই না, রীতিমতো ধুঁকতে হয়েছিল ঢাকা আবাহনী লিমিটেডকে। তিন মৌসুম পর আবারও ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছে নীল-আকাশি শিবির। আজ সোমবার উত্তর বারিধারা ক্রীড়া সংঘকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পঞ্চমবারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী।

এর আগে ২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ মৌসুমে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী। বাংলাদেশের ফুটবল পেশাদার যুগে প্রবেশ করার পর তাদের এই সাফল্য ছিল চোখে পড়ার মতো। অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। কিন্তু ঢাকা আবাহনীই একমাত্র দল যারা এই লিগে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে।

এর আগে চট্টগ্রাম আবাহনী দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এর ফলে বন্দরনগরীর ক্লাবটির সংগ্রহ দাঁড়ায় ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীর ৪৯ পয়েন্ট। দুই দলেরই আর একটি করে ম্যাচ বাকি। তাই ঢাকা আবাহনী পরের ম্যাচে হারলেও এবং চট্টগ্রাম আবাহনী পরের ম্যাচ জিতলেও ধানমণ্ডিপাড়ার দলটির শিরোপ জয়ের ক্ষেত্রে খুব একটা বাধা থাকবে না।

আজ আবাহনীর জয়ে প্রথম গোল করেন দলটির ইংলিশ ফরোয়ার্ড জোনাথন। ম্যাচের ২০ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার নাবীব নেওয়াজ জুয়েল। এরপর ৮৩ ও ৮৬ মিনিটে পরপর দুটি গোল করেন ইমন বাবু ও ফয়সাল মাহমুদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে