,

স্ত্রীর পোশাক বিতর্কে সমালোচকদের যোগ্য জবাব দিলেন শামি

news-image

স্পোর্টস ডেস্ক : স্ত্রী হাসিন জাহানের পোশাক নিয়ে ভারতীয় পেসার মহম্মদ শামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তাঁর ভক্তরা৷ কিন্তু শামির সামনে তাদের ক্ষোভ ধোপে টিকল না৷ বাইশ গজে যেভাবে তাঁর পেস ধাক্কায় ব্যাটসম্যানরা ক্লিন বোল্ড হন, তেমনভাবেই যোগ্য জবাব দিয়ে সমাচোলকদের মুখ বন্ধ করে দিলেন৷

ঘটনার সূত্রপাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করা নিয়ে৷ সম্প্রতি স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন শামি৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গিয়েছিল হাসিনকে৷ আর এতেই আপত্তি তোলে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করা হয় ভারতীয় পেসারের৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে শামিকে পরামর্শও দেয়৷

তাদের মতে, মুসলমান সম্প্রদায়ের নারীদের এ ধরনের পোশাক শোভা দেয় না৷ এমনকী হাসিন আদৌ মুসলমান কি না, তা নিয়েও প্রশ্ন তুলে দেয় নেটিজেনের একাংশ৷ সোমবার সেই সমালোচনাকে বোল্ড করে দিলেন তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্টে ওই একই পোশাকে স্ত্রীর ছবি পোস্ট করলেন৷ ছবিতে সঙ্গে রয়েছে শামির মেয়েও৷ লিখেছেন, ‘সকলেরই জীবনে ঘর জোটে না৷ কিছু সৌভাগ্যবানই এর মালিক হতে পারে৷ জ্বলতে থাকো৷ এরা দু’জন আমার জীবন এবং জীবনসঙ্গী৷ কী করতে হবে না হবে আমি খুব ভালভাবে জানি৷ আমাদের নিজের অন্তরে উঁকি মেরে দেখা উচিত, আমরা কতটা ভাল। ’

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের