মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা দিয়ে দোকানদারকে ফাঁসাতে গিয়ে জনতার কাছে ধরা খেলেন এসআই!

news-image

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর বাজারের একজন ব্যবসায়ীকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জনতার হাতে ধরা খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে জনতার প্রতিরোধের মুখে অভিযুক্ত ওই এসআইকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহানপুর বাজারে রোববার রাত সাড়ে আটটার দিকে মুদি ব্যবসায়ী আবদুল লতিফ নিজের দোকানে পণ্য বিক্রি করছিলেন। এ সময় ভাল্লুকঘর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই মিজানুর রহমান দুজন কনস্টেবলসহ ওই দোকানে যান। দোকানে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি শুরু করেন তারা। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে পাঁচটি ইয়াবা বড়ি পাওয়া গেছে উল্লেখ করে লতিফকে হাতকড়া পরিয়ে ফেলেন।

দোকানি আবদুল লতিফ জানান, ওই দিন তার দোকানে হালখাতা চলছিল।

তিনি অভিযোগ করেন, তল্লাশির নামে এসআই মিজানুর রহমান তার ক্যাশবাক্স থেকে ৮০ হাজার টাকা তুলে নেন। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা এ ঘটনা ষড়যন্ত্রমূলক বলে প্রতিবাদ করেন। কিন্তু তারপরও তাকে নিয়ে যেতে চাইলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে মাইকে বিষয়টি প্রচার করলে এলাকার লোকজন এসে প্রতিরোধ করেন।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, আমি ওই উপরিদর্শককে এর প্রতিবাদ জানিয়ে বলি ইয়াবা পেয়েছেন, কিন্তু টাকা নিয়ে যাচ্ছেন কেন?

খলিলুর অভিযোগ করেন, লতিফকে ছেড়ে দেওয়ার কথা বললে এসআই অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখান। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় ওই দোকান বন্ধ করে আমি ওসি, চেয়ারম্যানসহ অন্যদের ফোনে ঘটনাটি জানাই।

খলিলুর দাবি করেন, তল্লাশির নামে একজন কনস্টেবল দোকানের ক্যাশবাক্সে ইয়াবা বড়ি ঢুকিয়ে দেন। সেটা একজন খরিদ্দারও দেখে ফেলেন।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন আহমেদ জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, লতিফ খুব ভালো লোক। তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এলাকার লোকের জনরোষের মুখে কেশবপুর থানার ওসি রাত সাড়ে ১১টার দিকে এসআই মিজানুর রহমানসহ দুই কনস্টেবলের বিচার করার আশ্বাস দিয়ে তাদের নিয়ে থানায় যান। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করে দোকানমালিককে ফিরিয়ে দেওয়া হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রোববার রাতেই এসআই মিজানুর রহমানকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এখন যা করার পুলিশ সুপার করবেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের