,

মুক্তির আগেই ১০০ কোটি আয়

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে তেলেগু ভাষার একটি সিনেমা। ‘কয়েদি নং ১৫০’ শিরোনামের এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার সিনেমা ‘কাঠথি’র রিমেক।

 
সিনেমাটি নির্মাণ করছেন ভি ভি বিনায়ক। আর এ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবি।

নির্মাণাধীন এই সিনেমার টিজার বা ট্রেইলার কোনো কিছুই এখনো প্রকাশিত হয়নি। তবু সিনেমাটি ঘরে তুলেছে ১০০ কোটি রুপির বেশি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

চিরঞ্জীবি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ২০১৭ সালে ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, ২০১৭ সালের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা এটি। তবে মুক্তির পরই বোঝা যাবে বক্স অফিসে কতটা সফলতা পায় সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা