,

এমপিদের নিজ এলাকায় অবস্থানে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

 

সোমবার ( দুপুরে) শেরে বাংলা নগর ইসির কার্যালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মো. শাহনেওয়াজ আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন একটি নতুন সংযোজন। আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে চাই। বিভিন্ন ধরণের অভিযোগও আমাদের কাছে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলে দিয়েছি মোবাইল ও ক্যামেরা নিয়ে কেউ বুথে যেতে পারবে না। ব্যালট পেপারে কোনো চিহ্ন থাকলে তা বাতিল করা হবে।

তিনি জানান, লিখিত ও মৌখিকভাবে কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে এমপিদের বিরুদ্ধে। তারা প্রভাব বিস্তার করছেন। তবে কিছু এমপি আমাদের সহায়তা করছে। কিছু এমপি প্রভাব বিস্তার করছেন স্থানীয়ভাবে। যারা প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য অথবা প্রভাবশালী যেই হন না কেন নির্বাচনে প্রভাব বিস্তার করবেন না। নইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য নির্বাচনের মতো পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় করবো। শান্তিতে সবাই যেন ভোট দিতে পারে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা