,

সালমানকে খোঁচা দিয়ে বিপাকে টুইঙ্কেল

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। বর্তমানে ‘মিসেস ফানিবোনস’ নামে ভারতের বিভিন্ন পত্রিকায় কলাম লিখছেন তিনি। সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরত্মাক কথা লিখে থাকেন তিনি।

 

তবে এবার বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা লিখে রীতিমতো এ অভিনেতার ভক্তদের রোষানলে পড়েছেন টুইঙ্কেল।

২৭ ডিসেম্বর ৫২ বছরে পা রাখবেন সালমান। কিন্তু এখন পর্যন্ত নিজের ব্যাচেলর তকমাটা ছাড়তে পারেননি তিনি। এদিকে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া’র একটি কলামে টুইঙ্কেল লিখেছেন, ‘ভারতের সবচেয়ে বয়স্ক কিন্তু যোগ্য ব্যচেলরের জন্য পাত্রী প্রয়োজন : আকর্ষণীয়, নিরামিষভোজী নন, সুঠামদেহের অধিকারী, খানদানি ছেলে। নাচ, অভিনয় ও চিত্রকর্মে দক্ষ। মেয়েকে সুন্দর, চিকন হতে হবে এবং লং ড্রাইভ উপভোগ করতে হবে। পাত্রীকে বাচাল হওয়া চলবে না। কারণ ছেলে বক বক একদমই সহ্য করবেন না। গোত্র নিয়ে কোনো সমস্যা নেই। যোগাযোগ [email protected].’

লেখাটি প্রকাশের পর থেকেই সালমান ভক্তদের রোষানলে পড়েছেন টুইঙ্কেল। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার এই লেখার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এমনকি এ অভিনেত্রীকে ব্যঙ্গ করেও অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে তাকে বাজে অভিনেত্রী এবং টুইঙ্কেলের এ ধরনের কথাকে অপমানজনক বলে উল্লেখ করেছেন।

সালমান ভক্তদের এই বিদ্রূপের সাড়া দিয়েছেন টুইঙ্কেল। এক টুইটে তিনি সালমান ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সালমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা