,

দুই নারী জঙ্গি ৭ দিনের রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনার সূর্য ভিলা ভবনে জঙ্গিবিরোধী অভিযানের সময় আত্মসমর্পণ করা দুই নারীর সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এই দুই নারী হলো- প্রাক্তন মেজর ও মিরপুরের রূপপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা এবং পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে তৃষ্ণা।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

পুলিশ বাদী হয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে দক্ষিণখান থানায় মামলা করে। মামলায় আটজনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় ৫০ নম্বর সূর্য ভিলায় জঙ্গি আস্তানা ঘেরাও করে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেখানে ১৬ ঘণ্টার ‘অপারেশন রিপল ২৪’ নামের জঙ্গিবিরোধী অভিযানে দুই জঙ্গি নিহত হয়। তারা হলো- জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা এবং আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদরীর কিশোর ছেলে আফিফ ওরফে শহীদ ওরফে আদর কাদরী। এ সময় এক শিশু আহত হয়। দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা