বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় বিশ্বসুন্দরীদের মজার ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় রেকর্ড সর্বাধিকবার মুকুট গেছে ভেনেজুয়েলায়। এরপরেই ভারতের অবস্থান। ভারতীয় বিশ্বসুন্দরীদের নিয়ে কয়েকটি কৌতূহলী ঘটনা জানা যাক:

 

● সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতাগুলোর মধ্যে মিস ওয়ার্ল্ড আজও আকর্ষণ ধরে রেখেছে। শুরুতে ফেস্টিভ্যাল বিকিনি কনটেস্ট নাম থাকলেও পরে গণমাধ্যমের সুবাদে এর পরিচিতি দাঁড়ায় মিস ওয়ার্ল্ড। ১৯৫১ সালে এটি চালু করেন এরিক মর্লে। তিনিই ‘কাম ড্যান্সিং’অনুষ্ঠানের মাধ্যমে টিভি পর্দায় বলরুম নাচের প্রবর্তন করেন।

● ভেনেজুয়েলার পর ভারতীয় সুন্দরীরাই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার শিরোপা জিতেছে। তারা হলেন রিটা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখী (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০)।

● রিটা ফারিয়া পাওয়েল (জন্ম ১৯৪৫) শুধু প্রথম ভারতীয় নন, এশিয়ার প্রথম সুন্দরী হিসেবে মিস ওয়ার্ল্ড জেতেন ১৯৬৬ সালে।

● বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর রিটা ফারিয়া দক্ষিণ ভিয়েতনামের সেনাদের উৎসবের অংশ হিসেবে কিংবদন্তি মার্কিন বিনোদনদাতা বব হোপের সঙ্গে যোগ দেন। এটা ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার। কারণ তারা তখন উত্তর ভিয়েতনামে হো চি মিনের বামপন্থী সরকারকে সমর্থন জানাচ্ছিলো।

● রিটা ফারিয়া পাওয়েল একমাত্র সুন্দরী যিনি চিকিৎসক হতে পেরেছিলেন। পরে মেধা ও সৌন্দর্যের গুণে খ্যাতি পান তিনি। প্রাক্তন এই বিশ্বসুন্দরী এখন ডাবলিনে স্বামীর সঙ্গে জীবনযাপন করছেন।

● মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুস্মিতা সেনের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন ঐশ্বরিয়া রাই। সুস্মিতা জানিয়েছিলেন, ঐশ্বরিয়া দেখতে বেশি সুন্দর হওয়ায় অনেক মেয়ে প্রতিযোগিতা থেকে সরে গিয়েছিলো।

● মিস ফটোজেনিক অ্যাওয়ার্ডের পাশাপাশি একই বছর মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন ঐশ্বরিয়া রাই।

● ধারণা করা হয়, ঐশ্বরিয়ার পূর্বপুরুষরা কুর্গি। তিনি সম্ভবত আফগানিস্তান অথবা কেন্দ্রীয় এশিয়া অথবা কিরগিজস্তানের শাকা বংশের মেয়ে।

● ২০০৫ সালে ঐশ্বরিয়াকে ঘিরে বার্বি ডলের সিরিজ বাজারে আনে মার্কিন খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটেল।

● বিশ্বসুন্দরী প্রতিযোগিতা জেতার পরপরই অনুষ্ঠানের উপস্থাপক ঐশ্বরিয়ার কাছে আড্ডা দেয়ার জন্য একদিন সময় চেয়েচিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন।

● ২০০৫ সালে একটি টিউলিপ গাছের নাম রাখা হয় ঐশ্বরিয়া।

● ভারতের তৃতীয় বিশ্বসুন্দরী ডায়ানা হেডেন মুকুটজয়ের ওই বছরে (১৯৯৭) সবচেয়ে বেশি উপার্জন করেছিলেন। আগের কোনো বিজয়িনী তার মতো এতো বিপুল টাকা আয় করতে পারেননি।

● ডায়ানা হেডেনই একমাত্র মিস ওয়ার্ল্ড যিনি সুন্দরী প্রতিযোগিতায় (মিস ফটোজেনিক, মিস বিচ-ওয়্যার/সুইমস্যুট এবং মিস ওয়ার্ল্ড) জয়ের হ্যাটট্রিক করেছিলেন।

● ভারত ও আমেরিকায় দাতব্যসেবার জন্য প্রিয়াঙ্কা চোপড়াই আমেরিকায় একমাত্র ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে ন্যাশনাল অপাস অনার কয়্যারে নির্বাচিত হন। এর শুভেচ্ছাদূত হিসেবে তিনি যোগ দেন সিএএফ ও সিআইআইয়ের সাক্ষরতা কর্মসূচিতে।

● প্রথম ভারতীয় চলচ্চিত্র তারকা হিসেবে ইতালির সালভাতোর ফেরাগামো জাদুঘরে প্রিয়াঙ্কার পায়ের ছাপ রাখা হয়। এর মাধ্যমে অড্রে হেপবার্ন, মেরিলিন মনরো ও ড্রু ব্যারিমোরের মতো হলিউড তারকাদের কাতারে যোগ হয় তার নাম।

● অনেকেই হয়তো জানে না, হলিউডের নির্মাতা প্রতিষ্ঠান ডিজনির অ্যানিমেটেড ছবি ‘প্লেনস’-এ কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার চরিত্রের নাম ইশানি।

● বিশ্বসুন্দরী প্রতিযোগিতার প্রশ্নোত্তরের ফাইনাল রাউন্ডে গুবলেট পাকিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। তাকে প্রশ্ন করা হয়েছিলো, ‘জীবিত কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন?’ উত্তরে তিনি বলে ফেলেন তিন বছর আগেই মারা যাওয়া মাদার তেরেসার নাম।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা