,

বাংলাদেশিদের জন্য অনলাইনে মিলবে ভারতীয় ট্রেনের টিকিট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে শিগগিরই প্রতিবেশীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দেয়ার সুযোগ করে দেবে ভারত। এ ব্যাপারে বাংলাদেশের সাথে হাইকমিশন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।

 

ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিরা যাতে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দিতে পারেন, সে ব্যাপারে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর ফলে পর্যটকেরা রেলওয়ে স্টেশনে না গিয়ে ঘরে বসেই টিকিট বুকিং দিতে পারবেন।

ভারতে প্রায় ৫৮ শতাংশ ট্রেনযাত্রী অনলাইনে টিকিট বুকিং দেন। যারা অনলাইনে টিকিট কাটেন, তারা মূল্যছাড় পান। কোনো খরচ ছাড়া ১০ লাখ রুপির ভ্রমণ বিমা করার অফারও থাকে এই যাত্রীদের জন্য।

ভারতীয় রেলওয়ের হয়ে আইআরসিটিসি দেশটিতে অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের কাজটি করে। আইআরসিটিসির সাথে বাংলাদেশের জিএসএর (জেনারেল সেলস এজেন্ট) চুক্তি হওয়ার পর তাদের মাধ্যমে বাংলাদেশিরা ট্রেনের টিকিট বুকিং দিতে পারবে।

আইআরসিটিসি বলছে, এর ফলে বিদেশি পর্যটকদের সুবিধা হবে। প্রতিবেশী ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা