,

পোশাক কারখানা খুলে দেয়াকে স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো খুলে দেয়ায় স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কারখানা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা।
তা ছাড়া মন্ত্রিসভা এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। এতে নতুন সদস্য হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শুল্ক ছাড়ের ক্ষেত্রে তালিকাভুক্ত হয়েছে নতুন পণ্য।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বাংলাদেশ থেকে ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেয়া হবে সদস্য দেশগুলোতে।

বর্তমানে আপটার সদস্য বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও লাওস।

সব সদস্য দেশ সংশোধনী প্রস্তাব দিলে আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংশোধনী চূড়ান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আপটার সদস্য দেশগুলো একে অন্যের নির্দিষ্ট পণ্যে বিভিন্ন অঙ্কের শুল্ক ছাড় দেয়। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০-৩০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা