,

‘জনবিচ্ছিন্ন হয়ে যাবেন নাসিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে ’

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না তুলতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিরপেক্ষে এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে যোগ্য প্রার্থী দিয়ে সোনালি ফসল ঘরে তুলেছি। এ নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলবে, জনগণ তাদের মেনে নেবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির মতো দলের আর কিছু বলার নেই। তারা নিজেরাই নিজেদের আত্মঘাতী সিদ্ধান্তে বেপোরোয়া হয়ে গেছে। তাদের ঘরে সুখ নেই। তাদের মরা গাঙে জোয়ার আসে না।

ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বের করে দিয়ে ছাত্রলীগকে সুনামের ধারায় চলতে হবে। যারা উপরে উপরে নীতি কথা বলে, তারাই তলে তলে দুর্নীতি করে। হতাশাকে স্থান দিয়ে রাজনীতি করা চলবে না। জীবনে বাধা আসবে, তা নিয়েই এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শমী কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা