,

৫০০০ কি.মি. পাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

news-image

অবশেষে ভারত সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্ত: মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালাল। সোমবার ওড়িশ্যার হুইলার দ্বীপপুঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ভারতে তৈরি এখনও পর্যন্ত এটাই হল সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।
সূত্রের খবর, আইটিআর-এর কমপ্লেক্স ফোর-এর মোবাইল লঞ্চার থেকে ত্রিস্তরীয় এই ক্ষেপণাস্ত্র উৎেক্ষপণ করা হয়। এপ্রিল ২০১২-এ ওপেন কনফিগারেশনে পরীক্ষা করা হয় অগ্নি-৫এর। এরপর ২০১৩ সালে ফের দ্বিতীয়বার পরীক্ষা হয় এই পরমাণু ক্ষেপনাস্ত্রের। তারপর তৃতীয়বার পরীক্ষা করা হয় ২০১৫ সালের জানুয়ারিতে। শেষবার এই ক্ষেপণাস্ত্রের কেনেস্তারা ভার্সানে উৎেক্ষপণ করা হয়। জানা গিয়েছে এটাই অস্ত্রটিকে আরও মারাত্মক করে দিয়েছে, কারণ এর সাহায্যে ভারতের যেকোনও প্রান্ত থেকে হামলা চালানো যাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
সূত্রের খবর, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রায় ৫০০০ কিমি দূরেত্ব আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৭ মিটার, প্রশস্তে ২ মিটার চওড়া এবং উৎেক্ষপণের সময় এর ওজন ছিল ৫০ টনের আশেপাশে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা