,

মর্গে কিশোর ‘জঙ্গির’ আফিফ কাদরীর লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোর ‘জঙ্গির’ লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত ১২টার একটু আগে তাঁর লাশ সেখানে পাঠানো হয়।

অভিযানের এক দিন পর গতকাল সন্ধ্যায় রাজধানীর আশকোনায় সূর্য ভিলা বাড়ির নিচতলার ‘জঙ্গি আস্তানা’ থেকে উদ্ধার করা হয় আফিফ কাদরীর লাশ। তাঁর হাতে একটি পিস্তল ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিকের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ সকালের দিকে জানান, দুপুরের পর আফিফ কাদরীর লাশের ময়নাতদন্ত করা হবে।

গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। গত শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। গতকাল সেখানে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও গ্রেনেড উদ্ধারের কার্যক্রম চালায় পুলিশ।

আফিফ কাদরী আজিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদরীর যমজ দুই ছেলের একজন। গ্রেপ্তার হওয়া স্ত্রী ও ছেলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, মুসাই আফিফকে কথিত হিজরতে নিয়ে গিয়েছিলেন। আফিফকে তাঁরা আদর নামে চিনতেন। লক্ষণ দেখে বোঝা গেছে, আদর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিবাদ করেছে। তার হাতে যে পিস্তল ছিল, সেটি দিয়েও সে আত্মহত্যা করে থাকতে পারে বা পুলিশের প্রতিবাদের কারণেও ঘটনার সময় নিহত হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে বিষয়টি জানা যাবে।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা