,

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক খুন !

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পিন্টু শেখ (২৮) নামের এক মালয়েশিয়াপ্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

পিন্টুকে খুন করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে বাংলাদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
পরিবার জানায়, তালার জেঠুয়া গ্রামের পিন্টু দেড় বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যান। পিন্টু শেখ বিবাহিত। তার স্ত্রীর নাম তানিয়া বেগম। এক বছরেরও বেশি বয়সের একটি পুত্রসন্তান রয়েছে তাদের।

পিন্টুর ভাই মাসুদ শেখ জানান, কুয়ালালামপুর থেকে ২০ কিলোমিটার দূরে লেগোনোপাধানা এলাকার একটি বাড়িতে থাকতেন পিন্টু। ওই ভবনে বাংলাদেশিরা থাকেন বলে জানান তিনি।

মাসুদ শেখ আরো জানান, ২১ তলা ভবনের আট তলার একটি কক্ষে তার ভাই পিন্টুসহ আট বাংলাদেশি থাকতেন। ২১ ডিসেম্বর রাতে খাওয়ার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে তার কক্ষে লাশ পড়ে থাকতে দেখা যায়।

মাসুদ শেখ মালয়েশিয়াপ্রবাসী তালা উপজেলার ফারুক হোসেন জোয়ার্দারের বরাত দিয়ে জানান, পিন্টুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মালয় পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, “তিন দিন ধরে মালয়েশিয়ায় পিন্টু শেখের লাশ উদ্ধারের খবর বেসরকারি পর্যায় থেকে পাচ্ছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা