,

মার্কিন রাষ্ট্রদূতকে ইসরাইলের তলব

image-13608আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন।

জাতিসংঘে ওই প্রস্তাব সমর্থনকারী ১৪টি দেশের রাষ্ট্রদূতকে ইসরাইল আগেই তলব করলেও প্রথমে সেই তালিকায় ছিলেন না মার্কিন রাষ্ট্রদূত। রবিবার বিকেলে সেই তালিকায় রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরোকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে ইসরাইলকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সব জায়গায় বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। এতে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এর ফলে `দুই রাষ্ট্র নীতির` মাধ্যমে সঙ্কটের সমাধান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে আর যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে।

এই প্রস্তাব পাশের পর এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে ইসরাইল জানায়, তারা প্রস্তাবের সবগুলো ধারা মেনে নেবে না। সেই সঙ্গে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক পুনরায় মূল্যায়নেরও হুমকী দেয়।

প্রস্তাবে ভেটো দেয়া থেকে বিরত থাকায় ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপরে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু। ইসরাইল জানায়, ওয়াশিংটনই পেছন থেকে কলকাঠি নেড়ে এই কাজটি করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব তথ্য আমরা পেয়েছি তা থেকে আমাদের কোনো সন্দেহ নেই যে ওবামা প্রশাসনই এর উদ্যোগ নিয়েছে, এর পক্ষে দাঁড়িয়েছে এবং প্রস্তাবের ভাষা সমন্বয় করেছে।’

রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ওয়াশিংটন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলেই শ্যাপিরো নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা