,

সেই বিস্ময় তরুণী এবার করলেন ২৮৯ রান!

news-image

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ১৭ বছর বয়সী তরুণী ক্রিকেটার শানিয়া লি সোয়ার্ট। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবাক করা স্কোর বোর্ড উপহার দেন তিনি। দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক একটি টি-টোয়েন্টি ম্যাচে অনূর্ধ্ব-১৯-এর হয়ে তিনি একাই করেন ৮৬ বলে ১৬০ রান। দলের ১৬৯ রানের মধ্যে তিনি একাই করেন এই রান। তিনি ছাড়া দলের বাকি ৮ ব্যাটসম্যানের সবাই ফেরেন শূন্য রানে। বাকি ৯ রান আসে অতিরিক্ত থেকে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবাক করা স্কোর বোর্ড বলা হচ্ছে এটিকে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আরকেটি বিস্ময়ের জন্ম দিলেন শানিয়া লি সোয়ার্ট। আগের ঘটনা ছিল টি-টোয়েন্টি ম্যাচে।

আর ওই ঘটনার তিন দিন পর এবার এক ওয়ানডে ম্যাচে তিনি করলেন ১৮২ বলে ২৮৯ রান! ওয়ানডে ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি একটুর জন্য মিস করেছেন তিনি। আগের টি-টোয়েন্টি ম্যাচে ১৬০ রান করতে তিনি হাঁকান ১২ ছক্কা ও ১৮ রান। আর এবার ২৮৯ রানের পথে হাঁকালেন ৭ ছক্কা ও ৪৪ চার। বিধ্বংসী এই ব্যাটিংয়ে তার দল সংগ্রহ করে ৩ উইকেটে ৩৫২ রান। একাই ২৮৯ রান করার পরও দলের স্কোর এত কম হওয়ার কারণ তার সতীর্থরা। তিনি ছাড়া বাকি ৩ ব্যাটসম্যান এদিন করেন মোট ২৮ রান। অতিরিক্ত থেকে আসে ৩৫ রান। তৃতীয় উইকেটে শিভানি নাদেসকে নিয়ে বড় রানের জুটি গড়েন শানিয়া। কিন্তু শিভানি ৮৩ বলের মোকাবিলায় করেন মাত্র ৫ রান!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা