,

কার গলায় ঝুলবে সেরার মালা?

maxresdefaultবিনোদন ডেস্ক : শেষের পথে ২০১৬। আর মাত্র পাঁচদিন বাকি। সবকিছুর মতো চিত্রপুরীতেও হালখাতা খুলে বসেছেন সবাই। অনেক নায়িকার ভিড়ে বছর শেষে কার গলায় ঝুলবে সেরার মালা।

অপু বিশ্বাসের অনুপস্থিতিতে এ তালিকায় মাত্র দু’জনের নামই উঠে আসে। মাহিয়া মাহি ও পরীমনি। অভিনয়ের জন্য যেমন আলোচিত, তেমনি ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দুজনেই সমালোচিত।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় মাহির। শাবনূর পরবর্তী যুগে তাকে অনেকেই শাবনূরের জায়গায় ভাবতে থাকেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নৌকায় পা রেখে পরের কয়েক বছর একাধিক ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু নায়িকা হিসেবে পরিচয় পাওয়ার পরই নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন।

বিভিন্নজনের সঙ্গে প্রেম এবং বিয়েবিষয়ক জটিলতা তাকে ঘিরেই ছিল। এরপর জাজের সঙ্গে বনিবনা না হওয়া, দীর্ঘদিনের বন্ধু শাওনকে বিয়ে করার পরও ফাঁকি দিয়ে অন্য আরেকটি ছেলেকে বিয়ে করে বিতর্কিত হয়ে সিনেমা থেকেই ছিটকে পড়েন এ নায়িকা।

নানা স্ক্যান্ডালের কারণে তার জনপ্রিয়তাও দিন দিন কমতে থাকে।

হাতছাড়া হয়ে যায় বেশ কিছু ছবি। বছরের দুই তৃতীয়াংশ সময়ে এসে ‘কৃঞ্চপক্ষ’ নামে একটি ছবি দিয়ে বাজার যাচাই করলেও সেটার ভরাডুবি মাহিকেও ডুবিয়ে দিয়েছে।

অন্যদিকে অভিষেকের পর থেকেই ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম সম্ভাবনাময়ী নায়িকা হিসেবে বিচেনায় নেয়া হয়েছিল পরীমনিকে।

কিন্তু এ নায়িকাও মাহির মতো নানা স্ক্যান্ডালে জড়িয়ে নিজেকে প্রতিনিয়তই বিতর্কের জালে বেঁধে রাখেন। শুরু থেকে এ পর্যন্ত এখনও একটিও হিট ছবি উপহার দিতে পারেননি।

বছর শেষে শাকিব খানের সঙ্গে ‘ধূমকেতু’ নামের একটি ছবি নিয়ে ভাগ্য যাচাই করলেও সেই আশায়ও গুড়েবালি। সম্ভাবনা থাকা সত্ত্বেও আচরণগত সমস্যার কারণে মৌসুমীদের উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরতে বারবারই ব্যর্থ হচ্ছেন পরী।

তাই শীর্ষ নায়িকার দৌড়ে কে- মাহি না পরী? বছর শেষে এ প্রশ্নের উত্তর পাওয়াটা বেশ জটিল বিষয় হয়েই দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা