,

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানে কৃষ্ণসাগরে জোর তল্লাশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরোহীদের লাশ উদ্ধারে কৃষ্ণসাগরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচির কাছে এই তল্লাশি অভিযানে তিন হাজারের বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।

তল্লাশি অভিযানে একাধিক জাহাজ, বিমান, হেলিকপ্টার ও ডুবোযান নিয়োজিত করা হয়েছে।
রুশ সামরিক বিমানটি গতকাল রবিবার কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে সেনা সদস্য, শিল্পী, সাংবাদিকসহ ৯২ জন আরোহী ছিলেন। আরোহীদের কারও বেঁচে থাকার কোনো চিহ্ন মেলেনি।

টুপোলেভ ১৫৪ উড়োজাহাজটি সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া যাচ্ছিল। উড়াল দেওয়ার দুই মিনিট পরই উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সাগরে বিমানটির কিছু ধ্বংসাবশেষ ও বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। দুর্ঘটনার জন্য আজ জাতীয় শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার এলাকায় বিরামহীনভাবে তল্লাশি অভিযান চলছে। রাতভর চলা তল্লাশি অভিযানে শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোচি উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে সাগরে উড়োজাহাজটির অংশবিশেষ পাওয়া গেছে।

ঘটনাটি সন্ত্রাসী হামলা কি না, জানতে চাইলে রুশ পরিবহনমন্ত্রী মাকসিম সোলোলভ বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য সব কারণ সবিস্তারে অনুসন্ধান করছেন তদন্তকারীরা। এ বিষয়ে এখনই কোনো উপসংহার টানা ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা