সাব্বিরের পর মাশরাফির বিদায় (সরাসরি)
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এদিন শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। এরপর ব্যাট করতে নামেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
৫০ বল খেলে তিনি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম অর্ধশত। এদিন ৫৪ বল খেলে ৫৯ রান করে ফেরেন সাকিব। এই রান করতে পাঁচটি চার ও দুইটি ছয় মারেন সাকিব। ইনিংসের ২৮তম ওভারে লকি ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ধরা পড়েন তিনি।
সাকিবের পর সাব্বির-মাশরাফির বিদায়ে এখন শুধু পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার নেই টাইগারদের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫১/৭। ব্যাট করছেন মোসাদ্দেক ও তাসকিন।
এদিন ইনিংসের গোড়াপত্তন করতে নামে তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওপেনিং জুটিতে দুইজন ৩৪ রানের পার্টনারশীপ গড়েন। ইনিংসের অষ্টম ওভারে টিম সাউদির বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস।
২১ বল খেলে তিনি করেন ১৬ রান। এর মধ্যে রয়েছে দুইটি চার ও একটি ছয়ের মার। ইমরুল ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন সৌম্য সরকার। ইনিংসের ১২তম ওভারে দলীয় ৪৮ রানে জেমস নিশামের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। আট বল খেলে সৌম্য করেন এক রান।
সৌম্য সরকার ফিরে গেলে তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। জেমস নিশামের ওই একই ওভারে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন রিয়াদ। তিন বল খেলে তিনি করেন শূন্য রান।
এরপর তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৩৩ রানের পার্টনারশীপ গড়েন। ইনিংসের ১৮তম ওভারে দলীয় ৮১ রানে জেমস নিশামের বলে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন তামিম ইকবাল।
এর আগের ইনিংসে টম নাথান ও কলিন মুনরো পঞ্চম উইকেট জুটিতে তোলেন ১৫৮ রান। নাথানের তুখোড় সেঞ্চুরি (১২১ বলে ১৩৭ রান), মুনরো ৬১ বলে ৮৭ । প্রথমে ব্যাট করে ৭ উইকেটে নিউজিল্যান্ড দাঁড় করালো ৩৪১ রানের হিমালয় সমান স্কোর। বাংলাদেশ কেন, নিউজিল্যান্ডের মাঠে এই হিমালয় ডিঙানো কার সাধ্য?
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি হয়েছিল স্বাগতিকদের। মোস্তাফিজ খুব একটা স্বস্তিতে রাখেননি প্রথম দিনের ব্যাটসম্যানদের।তারপরও তারা রান করে যাচ্ছিলেন দেখেশুনে।
মোস্তাফিজের হাত ধরেই উইকেটের দেখা পায় বাংলাদেশ।প্রায় ১১ মাস পর ওয়ানডে খেলতে নেমে শুরুতে সেই আগের ঝাঁজ দেখান কাটার বয়। দারুণ এক স্লোয়ারে তিনি ফিরিয়ে দেন দারুণ শুরু করা মার্টিন গাপটিলকে (১৫)। এরপর বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ানো কেন উইলিয়ামসকে ৩১ রানে বিদায় করেন তাসকিন আহমেদ। বেশ মেরে খেলছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।৩৬ বলে এই রান করে মোস্তাফিজের হাতে ধরা পড়েন কেন। বিদায় নেবার আগে নাথামের সঙ্গে গড়ে গেছেন ৪৮ রানের জুটি।
নাথানের সঙ্গে জুটি বেঁধে দলের রান ধেই ধেই করে বাড়িয়ে নিচ্ছিলেন ব্রুম। তবে সাকিবের স্পিনে ঘায়েল হয়ে ২২ রানে ফিরেন মিডল অর্ডার ব্যাটসম্যান ব্রুম। তার আগে টম নাথানের সঙ্গে গড়ে গেছেন ৫৫ রানের জুটি। এর কিছু পরেই ১২ রানে নিশামকে বিদায় করে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন সাকিব। কিন্তু সেই স্বস্তি দুশ্চিন্তায় রূপ দেন এক প্রান্তে দারুণ খেলতে থাকা নাথাম। সঙ্গে পান মুনরোকে। বাংলাদেশের বোলিং মোটেও বিভ্রান্ত করতে পারেনি এ জুটিকে। ১০০ বলে ১০০ রান পূরণ করেন নাথান। ওয়ানডেতে এটা তার দুই নম্বর সেঞ্চুরি। নাথাম ও মুনরো মিলে দেশহারা করে দেন বাংলাদেশের বোলারদের। ১৫৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন তারা। মুনরোকে সাকিব ফেরালেও ৬১ বলে ৮৭ রানের অসাধারণ ইনিংস ততক্ষণে খেলে ফেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস। শেষ দিকে নাথানকে বিদায় করেন মোস্তাফিজ। কিন্তু তার ১২১ বলে ১৩৭ রানের তুখোড় ইনিংসটি বাংলাদেশকে ‘শেষ’ করে দিয়েছে।
ওভার প্রতি রান খরচের বিষয়টা ধরলে এদিনও বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজ। ৯ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ওভার প্রতি রান দেন ৫.৮৮। সাকিব ৬৯ রানে ৩ উইকেট নিলেও ওভার প্রতি রান দেন ৬.৯০। তাসকিন ৭০ রান দিয়ে নেন ২ উইকেট।
প্রায় আড়াই বছর দেশের বাইরে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। দেশের মাটিতে টানা অসাধারণ খেলার পর এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরেন বোলিং প্রতিভা মোস্তাফিজুর রহমান। কাঁধের অপারেশনের পর প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন কাটার বয়।
https://www.youtube.com/watch?v=Tla7H3HNMic











