,

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ২ নারী জঙ্গিকে

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনার সূর্যভিলার নিচতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছিল শুক্রবার মধ্যরাতে। পরদিন শনিবার ভোরে দুই শিশুসহ আত্মসমর্পণ করেছিল নারী জঙ্গি জেবুন্নেসা শিলা ও তৃষা। আহত অপর শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অপারেশন রিপল-২৪ শেষ হয় ওইদিন বিকাল ৩টা ৪২ মিনিটে। আত্মসমর্পণকারীদের আটক ও অভিযান শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে গতকাল রোববার। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করার নিয়ম থাকলেও ঘটনাস্থলের বোমা নিষ্ক্রিয় ও মামলা দায়ের না হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

askona_militant_34695_1482549972

তাই আত্মসমর্পণের পর থেকে তারা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে। এ বিষয়ে গতকাল রোববার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী মানবজমিনকে বলেন, এখনো ঘটনাস্থলের কাজ শেষ হয়নি। বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। এসব ব্যস্ততার কারণে মামলা দায়েরও হয়নি। তবে প্রস্তুতি চলছে। তাই আত্মসমর্পণের পর থেকে আটক দুই নারী জঙ্গি ও দুই শিশুকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হেফাজতে রাখা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

এদিকে অপারেশন রিপল-২৪ দীর্ঘ সময় ধরে চালানো হয়েছিল জঙ্গিদের জীবিত ধরার জন্য। পুলিশের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে শনিবার এক নারী জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রাণ দেয়। সে জঙ্গি নেতা সুমনের স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। তবে সঙ্গে থাকা শিশু সাবিনা বোমায় আহত হলেও বেঁচে গেছে। সে জঙ্গি দম্পতি ইকবাল-শাকিরার কন্যা। এখন সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে হামলা করতে গিয়ে পুলিশের পাল্টা গুলিতে মারা গেছে কিশোর আফিফ কাদরি। সে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি নেতা তানভীর কাদরির ছেলে। দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা মানবজমিনকে বলেন, পুলিশ হেফাজতে থাকা আত্মসমর্পণকারী নারী জঙ্গিদের নিয়ে অভিযান চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ও আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর রোববারের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে। ওই মামলায় আত্মসমর্পণকারী নারী জঙ্গিদের আসামি করা হবে। তারপর তাদের আদালতে সোপর্দ করা হবে।
গোলাবারুদ দেশি না বিদেশি খতিয়ে দেখছে পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ‘সূর্যভিলায়’ যে সকল গোলাবারুদ পাওয়া গেছে তা দেশি না বিদেশি তা পুলিশ খতিয়ে দেখছে। একইসঙ্গে জঙ্গিনেতা মুসাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন। গতকাল রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি চার্চ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় এসব অস্ত্র ও গোলবারুদ স্থানীয়ভাবে তৈরি হয়। এগুলো বাইরের দেশ থেকে আমদানিও হতে পারে। তবে এগুলো দেশি না-কি বিদেশি তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। এটা নতুন কোনো পরিকল্পনা নয়। এগুলো সব গুলশান হামলারই ধারাবাহিকতা হতে পারে বলেও তিনি মনে করেন। আছাদুজ্জামান মিয়া বলেন, মুসা আমাদের (পুলিশের) তালিকাভুক্ত জঙ্গি। তাকে ধরার চেষ্টা করছি। সে বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছে। খুব তাড়াতাড়ি আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা করছি। ডিএমপি কমিশনার বলেন, বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বড়দিন উপলক্ষে রাজধানীর ৬২টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি গির্জায় নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপানের জন্য তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, জঙ্গিরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল করে না। এমনকি তাদের সাংগঠনিক কাঠামোও নেই। তবে তাদের কে ইন্ধন দিচ্ছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এর আগেও বাংলাদেশে উগ্রবাদ ছিল তবে তা টিকতে পারেনি। নতুন করে যে উপসর্গ দেখা দিয়েছে তাও টিকতে পারবে না। ইতিমধ্যে জঙ্গিদের দুর্বল করে ফেলেছি। তারা আর সংগঠিত হতে পারবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে