,

সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিরলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :কী অদ্ভুদ মিল! মুস্তাফিজুর রহমান সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২৬ মার্চ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের তরুণ পেসার ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই, তারিখটাও আবার ২৬ ডিসেম্বর!

mustafiz-21482718290
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছেন ‘দ্য ফিজ’।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচ না খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন মুস্তাফিজ। আইপিএলের পর খেলেছেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে। বাঁহাতি পেসার ২২ জুলাই সাসেক্সের হয়ে সারের বিপক্ষে ম্যাচেই পড়েন কাঁধের চোটে। এরপর অস্ত্রোপচার করিয়ে পাঁচ মাসের বিরতি।

দীর্ঘ সময় পর গত বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলতে নামেন মুস্তাফিজ। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের ওই প্রস্তুতি ম্যাচে পুরনো ছন্দেই দেখা যায় মুস্তাফিজকে। প্রথম ওভারেই নেন উইকেট। সব মিলিয়ে ৭ ওভার বল করে নেন ২ উইকেট।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে যদিও সংশয় ছিল। কারণ বোলিং ঠিকমতো করলেও সমস্যা ছিল ফিল্ডিং আর থ্রোয়িংয়ে। আগের দিন প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলার সিদ্ধান্ত নেওয়ার ভার তাই তার ওপরই ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত ম্যাচ খেলার সিদ্ধান্তই নিলেন মুস্তাফিজ। বাঁহাতি পেসার ৯ মাস পর বল হাতে নেমে পড়লেন আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলেও মুস্তাফিজ ৪ ওভার বল করে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ‘কাটার মাস্টার’ আজ ওয়ানডেতেও সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। নিজের তৃতীয় ওভারেই ঝড় তোলার আগে মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। শুরুটা অবশ্য ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬২ রানে পেয়েছেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা