,

ডিপজলের ছবিতে বাপ্পী-অমৃতা

bappi-l20161225153442বিনোদন ডেস্ক : ঢাকঢোল পিটিয়ে ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল আবার প্রযোজনায় ফিরছেন। তিনি একসঙ্গে পাঁচটি ছবি প্রযোজনা করবেন তার অমিবনি কথাচিত্র থেকে। তারমধ্যে একটি হচ্ছে এক কোটি টাকা। এসব খবর আপাতত পুরান।

নতুন খবর হচ্ছে, ডিপজলের প্রযোজনায় এই ছবির নায়ক-নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা অমৃতা। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন ছটকু আহমেদ। জাগো নিউজকে খবরটি নিশ্চিত করেছেন বাপ্পী-অমৃতা দুজনেই।

বাপ্পী বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ছবির মহরত হবে সাভারের ফুলবাড়িতে ডিপজল ভাইয়ের নিজস্ব শুটিং হাউজে। আর পহেলা জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।’

সুইটহার্ট ছবির এই নায়ক আরো বলেন, ‘এক কোটি টাকা’ ছবিতে আমি কাজ করছি এটি চূড়ান্ত। আমার বিপরীতে থাকবে অমৃতা। বাকি চারটি ছবিতে কারা করবেন সেটি আমি জানিনা। ডিপজল ভাই অনেকদিন পর আবার ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন এবং আমার নতুন বছরটা তার সঙ্গে শুরু হতে যাচ্ছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি দারুণ কিছু হবে।’

অমৃতা বলেন, ‘ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করার কথা হয়েছে। আমি দারুণ এক্সসাইটেড এটা ভেবে যে তার বিগ বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি।’

বাপ্পী-অমৃতা ছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ডিপজল। কিন্তু তার বিপরীতেও থাকবেন একজন অভিনেত্রী। কিন্তু কে? নিশ্চয়ই উঠে আসবে রেসির নাম।

ডিপজলের সঙ্গে সর্বাধিক ছবিতে জুটি বেঁধে অভিয়ন করা এই অভিনেত্রী বলেন, ‘গতমাসে আমার মেয়ে হয়েছে। শারীরিকভাবে আমি এখন অনেকটা সুস্থ। আর ডিপজল ভাই তার ছবিতে কাজের জন্য আমাকে বলেছেন। আমি না করতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা