,

ভারতে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ

kohli-tamimস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজ শেষে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টকে ঘিরে আলোচনার কমতি নেই। প্রতিবেশী এই দেশটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রস্তাব, একমাত্র টেস্টের আগে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।

প্রস্তুতি ম্যাচের এই প্রস্তাবে ভারত সাড়া দিলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা।

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিসিবির প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা মুম্বাই মিরর-কে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে একটা পরিকল্পনা চলছে। কিন্তু এখনও সবকিছু নিশ্চিত হয়নি।’

সেক্ষেত্রে কোথায় হতে পারে প্রস্তাবিত তিনদিনের ম্যাচ? উত্তরে ওই কর্মকর্তা বলেছেন, ‘কলকাতা (ইডেন গার্ডেন) একটা বিকল্প হতে পারে।’ সূত্র: মুম্বাই মিরর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা