,

দুই টন ওজনের বোমা, নিষ্ক্রিয় করতে সরানো হলো ৫০ হাজার মানুষ

f0dআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর আউকসবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রায় দুই টনের একটি বোমার সন্ধান পাওয়া গেছে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য আজ রোববার শহরটি থেকে ৫০ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অবিস্ফোরিত একটি বোমার জন্য এত বেশি লোককে সরিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম।

১৯৪৪ সালে যুক্তরাজ্যের বিমান হামলার সময় ১ দশমিক ৮ টনের ওই বোমাটি ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে। ওই বিমান হামলায় পুরোনো ওই শহরটি ধ্বংসপ্রাপ্ত হয়। সম্প্রতি একটি নির্মাণকাজ চলার সময় বোমাটির সন্ধান পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, বোমাটি নিষ্ক্রিয় করতে কত সময় লাগতে পরে—সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই।

বিবিসির ইউরোপের আঞ্চলিক সম্পাদক মাইক স্যান্ডার্স জানিয়েছেন, শহর কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। ওই বোমাটির অবস্থান থেকে চারপাশের দেড় কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। সরিয়ে নেওয়া বেশির ভাগ লোকই আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের কাছে উঠবে বলে কর্তৃপক্ষের ধারণা। এরপরও যাদের প্রয়োজন, তাদের জন্য বেশ কিছু স্কুল ও খেলাধুলার হলগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে ২০১৫ সালের মে মাসে এক টনের একটি বোমার সন্ধান পাওয়ার পর দেশটির চতুর্থ বৃহত্তম শহর কোলোইন থেকে ২০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

২০১২ সালের জানুয়ারিতে অয়েসকেজিন শহরে খননের সময় খননযন্ত্রের আঘাতে অবিস্ফোরিত একটি বোমা বিস্ফোরিত হলে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

২০১১ সালের ডিসেম্বরে রাইন নদীগর্ভে দুটি বোমার সন্ধান পাওয়া যায়। তখন ওই নদীর তীরে অবস্থিত শহর কুবলেঞ্চ থেকে ৪৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। বোমা দুটি নিষ্ক্রিয় করতে তিন ঘণ্টা সময় লাগে।

২০১০ সালে গোটিনেন শহরের একটি ভবনের পাশে সন্ধান পাওয়া একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বোমা নিষ্ক্রিয়কারী দলের তিন সদস্য নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে