,

সান্তা সেজে কারিনার বড়দিন উদযাপন

4051বিনোদন ডেস্ক : সান্তা সেজে কারিনার বড়দিনবলিউডে তারকা দম্পতিদের সংসার শুরুর পর পরই সাধারণত সন্তান নিতে দেখা যায় না। এ ক্ষেত্রে ব্যতিক্রম সাইফিনা বলে পরিচিত সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দম্পতি।

সম্প্রতি তাদের প্রথম ছেলের জন্ম হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কারিনা মেতে ওঠেন বড়দিনের উৎসবে।

অতীতের যে কোনও সময়ের তুলনায় কারিনার এবারের বড়দিন নিশ্চিতভাবেই ছিল বেশি আনন্দের। আর তা প্রকাশ পেয়েছে তার উদযাপনেও। বড়দিন উপলক্ষে নিজে হয়েছিলেন সান্তা ক্লজ। চুটিয়ে আড্ডা দিয়েছেন কাপুর পরিবারের মেয়েদের সঙ্গে, যাদেরকে তিনি ‘গ্যাং অব গার্লস’ বলে থাকেন।

সঙ্গে স্বামী সাইফ আলী আর ছেলে তৈমুর তো ছিলেনই।

সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার বড়দিন পালনের অনেকগুলো ছবি প্রকাশিত হয়েছে আজ শনিবার। একটি ছবিতে কারিনাকে প্রিয় বন্ধু অম্রিতা আরোরা এবং বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে দেখা যায়। সাইফ আলী খানও বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন।

২০ ডিসেম্বর সাইফিনা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। জন্মের পরই তৈমুর নাম নিয়ে সমালোচনার মুখে পড়েন এ দম্পতি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের