,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ একজন আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহরাব খান (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার খড়মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহরাব খড়মপুর এলাকার মৃত মাস্টার আরফান খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণাবড়িয়া সার্কেরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খড়মপুর এলাকার খান ম্যানশনস্থ আনিকা ভ্যারাইটিজ স্টোর নামে একটি মুদি মালের দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। অভিযানে দোকানের মালিক সোহরাব খানের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সোহরাব দীর্ঘদিন ধরে মুদি মালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালান করে আসছিল। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা