বিদ্যুৎ সাশ্রয়ে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্কা্উট ব্রাহ্মানবাড়িয়া জেলা রোভারের ব্যবস্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ক বিষয়ক কোর্স পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬ ও ১১তম জেলা রোভার ম্যাট কোর্স শুরু হয়( ২০)ডিসেম্বর বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন ব্রাহ্মানবাড়িয়ার জেলা ডি,সি মহোদয় জনাব রেজুয়ানুর রহমান স্যার।
আজ কোর্সটির মহা তাবু জলসা অনুষ্ঠান হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন ব্রাহ্মানবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া বক্তব্য রাখেন ব্রাহ্মানবাড়িয়া জেলা রোভার সকাউটস এর সম্পাদক মোহাম্মদ শরফি জসীম, পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬ এর কোর্স লিডার এবং ব্রাহ্মানবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব অমৃত লাল সাহা প্রমুখ।
সবার বক্তব্যে এই কোর্সের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়। এই কোর্সটি করার জন্য রোভারদের বাছাই করার প্রধান উদ্দেশ্য হচ্ছে রোভাররা যেন নিজেরা বিদ্যুৎ সাশ্রয় বিষয় সম্পর্কে জানতে পারে এবং পরবর্তীতে নিজের কলেজের সহপাঠীদের ও অন্যান্যদের জানাতে পারে। বিদ্যুৎ আমাদের মৌলিক চাহিদার একটি । আমাদের বিদ্যুতের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। আবার লোড শেডিং আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাই বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে।
সবশেষে ক্যাম্পফায়ার,নাচ, গান, অভিনয় এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।











