,

আখাউড়া এবার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় আগুনের বলি হল বসতবাড়ি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীর পিতার রিক্সা ভাংচুর ও বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়ারও হুমকি দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারে আতঙ্ক বিরাজ করছে। আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে স্কুল ছাত্রীর পিতা মো: আরমান মিয়া রোববার সকালে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, পৌরশহরের দূর্গাপুর গ্রামের রিক্সা চালক আরমান মিয়ার ৮ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে কয়েক মাস আগ থেকে প্রেমের প্রস্তাব দেয় একই গ্রামের আবুল খায়ের লস্করের ছেলে জয়নাল মিয়া (২২)। স্কুলে আসা যাওয়ার পথে জয়নাল প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো।

ওই ছাত্রী স্কুলের শিক্ষক ও তার অভিভাবককে ঘটনাটি জানায়। ঘটনা জেনে আরমান মিয়া জয়নালকে জিজ্ঞেস করলে সে ক্ষুব্দ হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাতে জয়নাল মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গালাগাল করে এবং আরমান মিয়ার একটি রিক্সা ভাংচুর করে।

মেয়ের পিতা বিষয়টি স্থানীয় সর্দার মাতব্বরকে জানালে গত শনিবার রাতে দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো: জালু মিয়ার সভাপতিত্বে একটি শালিশ সভা হয়। সভায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের উপস্থিতিতে রিক্সা ভাংচুর এবং ওই মেয়েকে উত্যক্ত করার দায়ে জয়নাল এর বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানার রায় হয়। কিন্তু জয়নাল এ রায়কে অবজ্ঞা করে সালিশ সভা থেকে চলে যায় এবং ভোররাতে আরমান মিয়ার বসত আগুন দেয়। এ ব্যাপারে দূর্গাপুর গ্রামের পৌর কাউন্সিলর মো: তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জয়নাল ও তার অন্যান্য ভাইয়েরা উচ্ছৃঙ্খল প্রকৃতির। গত কয়েক মাস থেকেই সে আরমান মিয়ারে মেয়েকে উত্যক্ত করে আসছে।
মেয়ের পিতা আরমান মিয়া জানান,  জয়নাল মিয়া প্রায়ই আমার মেয়ে রাস্তা-ঘাটে উত্যক্ত করতো। তার সাথে প্রেম না করলে তাকে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়ারও হুমকি দেয়। সে রোববার ভোররাতে আমার বসত ঘরে আগুন দেয়। টের পেয়ে প্রতিবেশি মস্তু মিয়া আমাদেরকে ডেকে তুললে তার সহযোগিতায় আগুন নিভাই।
আখাউড়া থানার উপ-পরিদর্শক মো: নাজমুল হোসেন বলেন, মেয়ের বাবার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের