বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা শফিকুল আলম এম এসসি শনিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন। তিনি তার বক্তব্যে নবীনগর বাসীর উদ্দেশ্যে বলেন যে ১৯৭০ সালের নির্বাচনে ছাত্রলীগ র্কমী হিসেেব যাত্রা শুরু করি।১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশগ্রহন করি।১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বিষয়ে এম এস সি পাশ করে আওয়ামীলীগে যোগদান করি।১৯৮৪ সালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলাম।১৯৯০ সালে আওয়ামীলীগের দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে বিজয়ী হয়েও তৎকালীন স্বৈরাচারী সরকারের নীল নকশার কারনে বিজয়ের ফলাফল ঘরে তুলতে পারিনি। মুক্তিযোদ্ধা শফিকুল আলম এম এসসিআরও বলেন ,২৮ ডিসেম্বর নির্বাচনে আমি সকল ভোট কেন্দ্রে সম্পূন্ন গোপনীয়তার মধ্য দিয়ে ভোট গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো নিরপেক্ষ ভুমিকা আশা করি। সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন তার ছোট ভাই মো: ইয়াছিন , শিক্ষক আব্দুর রহিম সাগর । নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামলের পরিচালনায় প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষে

বক্তব্য রাখেন জালাল উদ্দিন মনির , মাহাবুব আলম লিটন, আরিফুল ইসলাম মিনাজ, তাজুল ইসলাম চৌধুরী, ডা: নজরুর ইসলাম, ডা: আজিজুল ইসলাম বাচ্চু, সাইদুল আলম সোরাফ, মশিউর রহমান রুবেল,ক খ ম হযরত আলী, পিয়াল হাসান রিয়াজ , সাধন সাহা জয় প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু