,

শঙ্কামুক্ত নয় আত্মঘাতি হামলায় আহত শিশুটি

image-54919-1482669658নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় আত্মঘাতি হামলায় নিহত নারীর সঙ্গে থাকা আহত শিশু‌টি এখনও শঙ্কামুক্ত নয়। জ্ঞান ফিরলেও শিশু‌টি আজ রোববার দুপুর পর্যন্ত কোনও কথা ব‌লে‌নি। তার শারীরিক অবস্থাও ভালো নয়।

ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাজুয়াল‌টি বিভা‌গের রেজিস্ট্রার জেস‌মিন আক্তার সাংবাদিকদের ব‌লেন, শিশু‌টির খাদ্যনালিতে ১২-১৩টি ছিদ্র ছিল। তা‌র অস্ত্রোপচা‌রে সময়‌ লে‌গে‌ছে পাঁচ ঘণ্টা। খাদ্যনালির বেশ ক‌য়েক জায়গা কে‌টেও ফেলা হ‌য়ে‌ছে।

‌চি‌কিৎস‌কেরা আরও জা‌নি‌য়ে‌ছেন, শিশু‌টির জ্ঞান ফি‌রে এলেও সে কথা বলার ম‌তো সুস্থ নয়। একরকম নির্বাক প‌ড়ে আছে। তার শারীরিক অবস্থা বেশ খারাপ।

হাসপাতালে গতকাল রাত সোয়া ১০টার দিকে চিকিৎসকেরা তার শরীরে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে চিকিৎসক মোশতাক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, শিশুটির পেটের নাড়িতে স্প্লিন্টারের আঘাতে পাঁচটি ফুটো হয়েছে।

অস্ত্রোপচারের আগে তার অক্সিজেন মাস্ক খোলার পর সে তার নাম সাবিনা, বাবা ইকবাল আর মা শাকিরা বলেও জানায়।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাত থেকে পুলিশ আশকোনার নির্মাণাধীন তিনতলা একটি ভবন ঘিরে ফেলে। ভবনের নিচতলার একমাত্র ফ্ল্যাটে ছিলেন তিন নারী, তিন শিশু ও এক কিশোর। গতকাল শনিবার সকালে পুলিশের আহ্বানে আত্মসমর্পণ করেন দুই নারী। সঙ্গে দুই শিশু। ঘণ্টা তিনেক পর শিশু সুমিকে নিয়ে বের হন আরেক নারী। কয়েক কদম এগিয়েই তিনি শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। এ সময় সুমিও গুরুতর আহত হয়। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা