,

নিহত আফিফ কাদেরীর হাতে নাইন এমএম পিস্তল ছিল : মনিরুল

image-5492নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়ি ‘সূর্য ভিলা’ থেকে আজ রোববার আফিফ কাদেরী নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির একটি কক্ষে পড়ে থাকা ওই লাশের হাতে নাইন এমএম পিস্তল ছিল। এছাড়াও ওই বাড়ি থেকে গ্রেনেড, বিস্ফোরক তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সর্বমোট ১৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার পাওয়া গেছে। জঙ্গিরা বেশ কিছু কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল ও প্রায় ১২ লাখ টাকা পুড়িয়ে নষ্ট করেছে। তিনি বলেন, আজ যে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, তার হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল। পাশে আরও একটি একই ধরনের অস্ত্র পড়ে ছিল। এ নিয়ে সেখান থেকে মোট তিনটি অস্ত্র পাওয়া গেল।

তিনি জানান, লাশটি আফিফ কাদেরীর। আফিফ আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন।

মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া লাশ আজই ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আজ রাতেই রাজধানীর দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।

তিনি আরও বলেন, পুলিশের হাতে যারা আটক রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গতকাল আত্মঘাতী জঙ্গি নারীর প্রথম স্বামীর নাম ইকবাল। কিছুদিন আগে ইকবাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। পরে ওই নারী সুমন নামের একজন সন্ত্রাসীকে বিয়ে করেন। এক-দেড় মাস আগে সুমন নিখোঁজ হয়। চিকিৎসাধীন আহত মেয়েটি আত্মঘাতী নারীর আগের স্বামী ইকবালের মেয়ে বলে জানা গেছে।

তিনি জানান, মইনুল ইসলাম মুসা ইমতিয়াজ পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন। তিনি বর্তমানে নব্য জেএমবির অন্যতম প্রধান নেতা।

গুলশান হামলায় এই মুসার কোনও সম্পৃক্ততা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার আগেই মুসা দলে যোগ দেয়। তবে ওই হামলার সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা ছিল কি না, সেটি তদন্তে বেরিয়ে আসবে।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে ১৬ ঘণ্টা ধরে ওই বাড়ি ঘিরে অভিযান চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ‘অপারেশন রিপল ২৪’ নামে ওই অভিযানে নিহত হন দুই ‘জঙ্গি’। তাঁদের মধ্যে এক নারী ‘জঙ্গি’ আত্মঘাতী হন। আত্মসমর্পণ করেন দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে