,

অক্ষয়ের বিরুদ্ধে বাটা কোম্পানির আইনি নোটিশ

 

বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘জলি এলএলবি-টু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই অক্ষয় ও সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে জুতো কোম্পানি বাটা।

jolly_llb1482648748

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। এ ট্রেইলারে আদালতের টক-ঝল-মিষ্টি গল্প দর্শকও ভালোভাবেই গ্রহণ করেছেন। কিন্তু প্রকাশিত ট্রেইলারের একটি দৃশ্যে আন্নু কাপুর অক্ষয়কে বলেন, ‘বাটার জুতো ও এই শার্ট পরে কীভাবে সে তার সঙ্গে লড়তে যায়।’ এতেই চটেছে বাটা কোম্পানি। কারণ এর মাধ্যমে ঐতিহ্যবাহী ব্র্যান্ডটিকে ছোট করে দেখানো হয়েছে বলে তাদের দাবি।

সিনেমাটির নির্মাতাদের পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে অক্ষয় কুমার, আন্নু কাপুর ও ইউটিউব কতৃপক্ষকে। এ প্রতিষ্ঠানের দাবি, ব্যক্তিগতভাবে ক্ষমা তো চাইতেই হবে একইসঙ্গে প্রতিষ্ঠিত খবরের কাগজে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর ট্রেইলার ও সিনেমা থেকে অবশ্যই আপত্তিকর দৃশ্যটি বাদ দিতে হবে।

‘জলি এলএলবি’ সিনেমার পরবর্তী কিস্তি ‘জলি এলএলবি-টু’ নির্মাণ করছেন পরিচালক সুভাষ কাপুর। অক্ষয় ছাড়াও ‘জলি এলএলবি-টু’ সিনেমায় অভিনয় করছেন হুমা কোরেশি, আন্নু কাপুর, মানাভ কাউল প্রমুখ। ২০১৭ সালে মার্চের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা