,

আফগান নারী পাইলটের যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রথম নারী পাইলট নিলুফার রাহমানি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছেন।তার আশঙ্কা দেশে ফিরলে তার জীবন হুমকিতে পড়বে তালেবানের কারণে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শেষে দেশে না ফিরে নিলুফার রাহমানি শনিবার মার্কিন কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।২৫ বছর বয়সী এই আফগান নারী পাইলট জানান, তিনি বিমান বাহিনীতে পাইলট হিসেবে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে চান।

nilufa-afgan-failot

নিলুফার রাহমানি আফগানিস্তানে ইসলামী কট্টরপন্থী তালেবান গোষ্ঠীর নানা বাধা পেরিয়ে এক সাহসী নারীর প্রতীক হয়ে উঠেন। কিন্তু তালেবানদের হুমকি আর এ কারণে প্রাণের ভয়ে তার আত্মীয়-স্বজনদের লুকিয়ে থাকার ঘটনা তাকে অস্বস্তিতে ফেলেছে।

রাহমানি বলেন, যদি দেশে ফেরেন তাহলে তার জীবন বিপদের মধ্যে পড়ে যাবে। এ কারণে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন।ফক্স নিউজ জানিয়েছে, ২০১৫ সালের গ্রীষ্মে তিনি যুক্তরাষ্ট্রে যান প্রশিক্ষণের জন্য। আরকানসাসের লিটল রকে মার্কিন বিমানবাহিনীতে সি-১৩০ বিমান চালনার প্রশিক্ষণ নেন তিনি। গত বৃহস্পতিবার তার এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শেষে শনিবার তার আফগানিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না।

নিলুফার বলেন, ‘আমি আমার দেশের আকাশে বিমান নিয়ে উড়তে পছন্দ করি। ইচ্ছা ছিল প্রশিক্ষণ শেষে নিজ দেশে বিমান চালাব। কিন্তু আমার জীবনের নিরাপত্তার জন্য তা করতে পারছি না। আমার ভয় লাগছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা