,

মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ‘সাইলেন্ট কিলার’ বলা হয় তাকে। দলের প্রয়োজনে জ্বলে ওঠার অন্যতম কারিগর তিনি। দলের ত্রাতা হিসেবে বল কিংবা ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখেন সেভাবেই, যেভাবে যেখানে দরকার। টাইগারদের বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান এবং বিদেশের মাটিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ডধারী ব্যাটসম্যান তিনি।

mahmudullah1482672479

বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কথা।

ময়মনসিংহের তারকা ক্রিকেটার এবার দাঁড়িয়ে অনন্য মাইলফলকের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে গড়ে ৪৮.৬৬ করে ১৪৬ রান করতে পারলেই ‘নীরব ঘাতক’ স্পর্শ করবেন একটি মাইলফলক। পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁবেন ৩০ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে টাইগারদের হয়ে এই পথে হেঁটেছেন মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ওয়ানডেতে ১৩১টি ম্যাচ খেলা রিয়াদ ১১৪ ইনিংসে ৩৩.৯৭ গড়ে ২ হাজার ৮৫৪ রান করেছেন। গেল বছর আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে (১২টি চার ও ৩টি ছয়) অপরাজিত ১২৮ রান ওয়ানডেতে তার সর্বোচ্চ রানের ইনিংস।

এদিকে আজ দিবাগত রাতে (সোমবার ভোর রাতে) ‘বক্সিং ডে’ তে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক তিনম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। রিয়াদ নিশ্চয়ই চাইবেন এই সিরিজেই ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে। পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একইরকম চাওয়া থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা