,

সোমবার খুলছে আশুলিয়ার সব কারখানা

নিজস্ব প্রতিবেদক : শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া আশুলিয়ার সব পোশাক কারখানা সোমবার খুলে দেয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ।

image-12588

রবিবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শ্রমিকদের অনুরোধে সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা আশুলিয়ার যেসব কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ হয়েছে সেসব কারখানার মালিকদের কারখানা খুলে দিতে অনুরোধ করেছি।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বন্ধ হওয়া কারখানার মালিকদের সাথে রবিবার দুপুরে জরুরি বৈঠক করেন বিজিএমইএ সভাপতি ও পরিচালকরা। সভায় বন্ধ থাকা সব কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

জানা যায়, মজুরি বৃদ্ধি, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই না করা, বাড়ি ভাড়া বৃদ্ধি না করাসহ ১১ দফা দাবিতে ১১ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ২০ ডিসেম্বর ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। পরের দিন আরো চারটি কারখানা বন্ধ করা হয়।

কারখানার মালিকরা দাবি করছেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে ৮০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সে হিসাবে, গত ১৫ দিনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এ শিল্পে। শিল্প ও শ্রমিকের স্বার্থের দিকে খেয়াল রেখেই ২৬ ডিসেম্বর সোমবার থেকে কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা