,

জঙ্গি আস্তানায় ১৯ গ্রেনেড নিষ্ক্রিয়, মিললো অস্ত্র

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ খানের আশকোনায় জঙ্গি আস্তানায় ১৯টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। পাওয়া গেছে দুটি পিস্তল। রবিবার সন্ধ্যায় উপস্থিত সাংবাদিকদের কাছে এমন তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মো. মনিরুল ইসালাম।

image-12582

তিনি জানান, দক্ষিণ খানের আশকোনা জঙ্গি আস্তানায় গত শুক্রবার রাতে যে অভিযান শুরু হয়েছিল তা শনিবার বিকেলে শেষ হয়। কিন্তু সেখানে দুটি ‘সুইসাইডাল ভেস্ট’ ও অনেকগুলো গ্রেনেড ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই রবিবার সকাল থেকে ফের পুলিশ কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে সর্বশেষ গ্রেনেড বিস্ফোরণ ঘটনানো হয়েছে।

তিনি জানান, দুটি ‘সুইসাইডাল ভেস্টে’ ৭টি গ্রেনেডসহ মোট ১৯টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া নিহত কিশোরের হাতে একটি পিস্তল ও আরো একটি পিস্তল পাওয়া গেছে। এর আগে শনিবারও একটি পিস্তাল উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেনেড বা বোমা তৈরির বেশ কিছু সরঞ্জামও রয়েছে।

মনিরুল জানান, ওই আস্তানায় থাকা জঙ্গিদের কাছ ১২ লাখ টাকা ছিল। সেগুলো তারা পুড়িয়ে দিয়েছে। এছাড়া অনেক ডকুমেন্ট ও কাগজ পোড়ানো হয়েছে বলে জানান তিনি।

লাশটি সম্পর্কে তিনি জানান, ভেতরে থাকা কিশোরের লাশ আজই মর্গে পাঠানো হবে। এছাড়াও দক্ষিণ খান থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দক্ষিণ খানের আশকোনার ৫০ নং বাসায় অভিযান শুরু করে পুলিশ। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সেখানে মোট ৭ জঙ্গি অবস্থান করেছিল। তাদের মধ্যে চারজন আত্মসমর্পণ করে।

অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এছাড়া আত্মঘাতী নারী জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে রবিবার ময়না তদন্ত করা হয়েছে। বাকি এক জঙ্গির লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। সেটি উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে