,

বড়দিনে দেশকে খুব মিস করছেন রোনালদো

ronaldoস্পোর্টস ডেস্ক : সারাবছর তো এ দেশ ও দেশে ফুটবল খেলে বেড়ান। কিন্তু মনটা তো পড়ে থাকে নিজের দেশে।

নিজের বাড়িতে। অন্তত বড়দিনের এই উৎসবের সময়টায় নিজের বাড়ি পর্তুগালের মেডেইরাতে যেতে চান রিয়াল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। এই সময়ে বাড়ির কথা খুব বেশী মনে পড়ছে বলেই জানিয়েছেন সিআর সেভেন।

২০০৩ সালে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার মাধ্যমে খুব কম বয়সেই পর্তুগাল ছেড়েছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০০৯ সালে যুক্তরাজ্য থেকে স্পেনে পাড়ি জমান। তারপর থেকেই রিয়াল মাদ্রিদের সাথে আত্মিক এক সম্পর্ক গড়ে তুলেছেন। একটি লা লিগা শিরোপাসহ মাদ্রিদকে উপহার দিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা। ডিসেম্বরের শুরুতে বছর জুড়ে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ৩১ বছর বয়সী এই পর্তুগীজ তারকা ব্যালন ডি’অর জয় করেন। সারা বছরে মাদ্রিদের হয়ে ৪৪টি ম্যাচে গোল করেছেন ৪২টি। এবারের গ্রীষ্মে প্রথমবারের মত পর্তুগালকে উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বার্তায় রোনালদো বাড়ির কথা উল্লেখ করে বলেছেন, “এটা বড়দিন…বছরের এই সময়টা শুধুমাত্র আমি নই, সবাই নিজ বাড়িতে ফিরতে উদগ্রীব থাকে। মেডেইরায় কয়েকদিন কাটাতে পারলে দারুন হতো। সেখানকার অভিজ্ঞতা সত্যিই দারুন উপভোগ্য। “

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা