,

বাংলাদেশে আরো আত্মঘাতি হামলা হতে পারে : সেতুমন্ত্রী

image-54910-1482652408ফেনী প্রতিনিধি : বাংলাদেশে আরো আত্মঘাতি হামলা হতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ দেশে জঙ্গি দমন করতে পেরেছে। এ পর্যন্ত যতগুলো জঙ্গি অভিযান হয়েছে সবগুলোই সফল হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর ওভার পাস’র কাজ পরিদর্শনের এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

নাসিক নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপিতে ঐক্য নেই বলে তাদের মধ্যে নানান সুর। আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ায় তাদের এক সুর। নির্বাচন নিয়ে কে কি বলছে আমরা সেটা নিয়ে মাথা ঘামাইনা। সারা দুনিয়া জানে বাংলাদেশে একটি মডেল নির্বাচন হয়েছে। নাসিক নির্বাচনে বিএনপি নিজেদের হার মেনে নিয়েছে। সেজন্য দলের সেক্রেটারি আংশিক জয় হয়েছে বলেছেন।

এদিকে ফতেহপুর ওভার পাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিবিএল কোম্পানী সবখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের সাথে দুই বছর চুক্তি হলেও তারা চার বছরে ফতেহপুর ওভার পাস কাজ শেষ করতে পারেনি। সেজন্য তাদের থেকে কাজ নিয়ে সেনাবাহিনী দেয়া হয়েছে। এখন থেকে বাকী ৪৯ ভাগ কাজ সেনাবাহিনী করবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল উক্য সিং মারমা, এএসপি হেডকোয়ার্টার খালেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু সুশেন চন্দ্র শীল ও ফোর লেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে