,

বিজয়নগরে মাটি চাপায় ২ নারী শ্রমিকের মৃত্যু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে ২ নারী শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনিতি দাস (৪০) ও একই গ্রামের সুনিমল দাসের স্ত্রী ননিতা রানী দাস (৩৫)। চান্দুর ইউপি চেয়ারম্যান শামীলুল হক চৌধুরী শামীম জানান, আজ রবিবার সকাল ১১ টায় মানিকপুর গ্রামের একটি খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করার সময় মাটি চাপা পড়ে এই ২ নারী শ্রমিকের মৃত্যু ঘটে। এ বিষয়ে বিজয়নগর থানার উপ-পরিদর্শক শাহদাৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা