,

বস্তুগত ভোগ বিলাসের কাছে জিম্মি বড়দিনের প্রকৃত তাৎপর্য : পোপ

pope_francisঅনলাইন ডেস্ক : পোপ ফ্রান্সিস বলেছেন, বড়দিনের প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ বিলাসিতার কাছে জিম্মি হয়ে গেছে। ভ্যাটিকানে তীব্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত বড় দিনের র‌্যালিতে রোমান ক্যাথলিক চার্চের প্রধান শিশুদের দুরবস্থারও নিন্দা করেন।

শিশুদের দুরবস্থার কথা উল্লেখ করতে গিয়ে পোপ ফ্রান্সিস সিরিয়ার আলেপ্পোর শিশুদের কথা উল্লেখ করেন এবং এরকম যারা ক্ষুধা, ঝুঁকি ও অভিবাসনের সমস্যায় জর্জরিত তাদের কথা স্মরণ করেন।

শনিবার বড়দিনের এ র‌্যালিতে অংশগ্রহণকারীদের প্রত্যেককেই কড়া নিরাপত্তা ব্যবস্থা পাড়ি দিতে হয়েছে।

‘বড়দিনের’ আগে বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি।

যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুরু হওয়া ‘বড়দিন’ পরবের প্রথম এ অনুষ্ঠানে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে ‘জিম্মি’ করে ফেলেছে, তাই এবারের পরবে আরও ‘নম্রতা’ আসা দরকার।

তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি যখন বাণিজ্যের আলো খোদার আলোকে ছায়া বানিয়ে ফেলেছে, আমরা গিফটের জন্য অধীর থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শীতল ব্যবহার করি।’

গত প্রত্যেকটি বছরে শরণার্থীদের প্রতি সহানুভুতি দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ, এবারও একই আহ্বান জানিয়ে যিশু একজন অভিবাসী ছিলেন বলে খ্রিস্টানদের স্মরণ রাখতে বলেছেন তিনি।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা