,

জামায়াতকে নিয়ে বিএনপির বিজয় আসবে না

nasimনিউজ ডেস্ক : যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামীকে নিয়ে খালেদা জিয়া চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে ১৪ দলের এক সভা শেষে তিনি এ দাবি করেন।

নাসিম বলেন, ‘জামায়াতকে সঙ্গে নিয়ে এখনও চলতে চায় খালেদা জিয়া। তাদের নিয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘আর যাই হোক, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনো দিন বিজয় অর্জন করতে পারবে না।’

এ সময় নাসিম জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে সকাল ৭টায় ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে।

সংবাদ সম্মেলনে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে