,

নিজ নামে খোলা দাতব্য প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

donald_trumpআন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট পদ গ্রহণের আগে নিজ নামে খোলা দাতব্য প্রতিষ্ঠান ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট অফিসে যোগ দেয়ার পূর্বে সকল বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।খবর সিএনএন।

এক বিজ্ঞপ্তিতে ট্রাম্প জানান, ফাউন্ডেশন বন্ধ করে দেয়া হচ্ছে ‘প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য’। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেন, প্রেসিডেন্ট পদে থাকাকালে তিনি ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গেও কোন সম্পর্ক রাখবেন না। এ ক্ষেত্রেও যে কোন বিতর্ক এড়াতে ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব পরিবারের সদস্যদের ওপর অর্পণ করবেন বলে জানান তিনি।

ট্রাম্প এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সকল বিতর্ককে পেছনে ফেলে প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তুত হওয়াকে ইঙ্গিত করেছেন। কিন্তু তারা কোটি কোটি ডলারের কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কি হবে এবং প্রেসিডেন্ট থাকা কালে তার সিদ্ধান্তগুলোতে এই প্রতিষ্ঠানের কোন প্রভাব ফেলবে কিনা, তাই ভবিষ্যতে দেখার বিষয়।

শনিবার ট্রাম্প জানান, বিগত সময়গুলোতে ফাউন্ডেশন আইন প্রয়োগকারী সংস্থা এবং শিশুদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। তিনি জানান, বর্তমানে অন্য উপায়ে তিনি এই গোষ্ঠীকে সহায়তা করতে চান। সিএনএন এ সময় উল্লেখ করে, ট্যাক্স রেকর্ড অনুসারে ট্রাম্প ২০০৮ সালের পর এই ফাউন্ডেশনে আর কোন অর্থ সহায়তা প্রদান করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে