,

রাত ভোর হলেই শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড মহারণ

kaneস্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। ভারত সফরে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা।

তারপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার। সব মিলিয়ে স্বস্তিতে নেই কিউইরা। তাই বাংলাদেশ সিরিজকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখেছে তারা।
বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে শুরু হওয়া আসন্ন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবেন না ট্রেন্ট বোল্ট। টি-টোয়েন্টি সিরিজে পুরোটাই পাওয়া যাবে না টিম সাউদিকে। এমনকি আরও বেশ কিছু খেলোয়াড়কেও বিশ্রাম দেয়া হবে বলে কিউই কোচের ভাষ্য।

গত বিশ্বকাপের ফাইনাল খেলা মাত্র ৬ জন খেলোয়াড় রয়েছেন বর্তমান দলে। সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে হারের পর দলে বেশ কিছু পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। নিল ব্রুম ও লুক রঞ্চিকে দীর্ঘদিন পর দলে ফিরিয়ে এনেছে তারা। চোখের অস্ত্রপচারের জন্য দলে নেই রস টেইলর এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আশানুরুপ পারফরমেন্স করতে না পারায় বাদ পড়েছেন বিজে ওয়াটলিং। তাই বাধ্য হয়েই ৩৩ বছর বয়সী ব্রুম ও ৩৫ বছর বয়সী রঞ্চিকে দলে ফিরিয়ে আনা হয়েছে। প্রায় সাত বছর আগে নিউজিল্যান্ডের হয়ে সীমিত ওভারের খেলেছিলেন ব্রুম। কিন্তু ঘরোয়া আসরে ভালো পারফরমেন্সের জন্য ব্রুমকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান লারসেন।

ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। আর চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ৩ উইকেটে হেরেছিলো টাইগাররা। তবে এতে খুব একটা চিন্তিত নয় টাইগার। অন্যদিকে দেশের মাটিতে যে করেই হোক ভালো ফলাফল করতে চায় নিউজিল্যান্ড। বাংলাদেশকে শক্তিশালী মেনেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত মাইক হেসনের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা