,

তুরস্কে ১০,০০০ সামাজিক মাধ্যম ব্যবহারকারীর তদন্ত

image-54889-1482641028আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদে সমর্থনের সন্দেহে ১০,০০০ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, তাদের বিরুদ্ধে অনলাইনে সরকারি কর্মকর্তাদের অপমান করা অথবা মন্ত্রণালয়ের ভাষায়, ‘সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডের’ অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘সংকল্পের সঙ্গে’ চালানো হচ্ছে।

গত ছয় মাসে এ সংক্রান্ত অভিযোগে ৩,৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে ১,৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৪ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুরস্কে প্রায়সময়ই টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে বোমা হামলার পর এটি বেশি ঘটছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, এসব ব্ল্যাকআউটগুলো হিসেব-নিকেশ করেই করা হয় এবং জঙ্গি প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার উদ্দেশ্যে এগুলো নকশা করা হয়েছে।

যদিও তুরস্ক এটি অস্বীকার করে এবং অতীতে কোন বড় ঘটনার পর ইন্টারনেটে এ ধরণের ব্ল্যাকআউটের জন্য অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কথা বলেছে সরকার।

উল্লেখ্য, গত সোমবার তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করার পরও ইন্টারনেট সেবায় বড় ধরণের বিঘ্ন ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা