,

আজ শুভ বড়দিন

নিজস্ব প্রতিবেদক : খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। এই পবিত্র দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমের এক আস্তাবলে জন্ম নিয়েছিলেন। খ্রিষ্টানেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীরাও দিনটি আনন্দ-উসবের মধ্য দিয়ে পালন করবেন। আজ সরকারি ছুটি।

s_kar_26039815952b9bd87bc5700-01079145_xlarge

দিনটি উৎসবমুখর পরিবেশে পালনের প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন। দেশের সব গির্জা এবং বিদেশী অতিথি থাকেন, এমন হোটেলে আলোকসজ্জা করা হয়েছে। চার্চ ও তারকা হোটেলগুলোকে ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। খ্রিষ্টান পরিবারের বাসাবাড়িও একইভাবে সাজানো হয়েছে। এসব পরিবারে নানা ধরনের পিঠা ও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। তারকা হোটেলগুলোতে প্রধান আকর্ষণ হিসেবে সান্তাকজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে।
বড়দিন উপলে আজ বাংলাদেশ বেতার ও টেলিভিশনে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। খ্রিষ্টান সম্প্রদায়ের অনুসারীরা দিবসটি উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মনে করেন, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মেরি। তিনি অবশ্য মুসলমানদের কাছে বিবি মরিয়ম হিসেবে পরিচিত।
বড়দিন উপলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা খ্রিষ্টধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা