বলিউডের সাহসী ৮ সিনেমা
বিনোদন ডেস্ক :সামাজিক গল্প নিয়ে বলিউডে অনেক সিনেমা নির্মিত হচ্ছে। পাশাপাশি রোমান্টিক গল্প নিয়েও নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

তবে দিন বদলের সাথে সাথে সিনেমার গল্প শুধু রোমান্টিক দৃশ্যের মধ্যে আটকে নেই। এখন নায়ক-নায়িকাদের উষ্ণ অন্তরঙ্গ দৃশ্যও বলিউড সিনেমার স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। বর্তমানে বলিউডের অধিকাংশ সিনেমাতেই এই বিশেষ দৃশ্যের উপস্থিতি চোখে পড়ে।
চলতি বছরও অন্তরঙ্গ দৃশ্য সম্বলিত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে। চলতি বছর মুক্তি পাওয়া সাহসী ৮ সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
ওয়ান নাইট স্ট্যান্ড : সাবেক পর্নো তারকা ও বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। তার নামের সঙ্গেই জড়িয়ে আছে নতুন ধামাকা আর খোলামেলা দৃশ্য। ‘মাস্তিজাদে’র রগরগে দৃশ্যের পর সানি দর্শকদের চোখ পর্দায় আটকে দিয়েছিল ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার মাধ্যমে। জেসমিন ডি সুজা পরিচালিত এই সিনেমায় সানির সঙ্গে ‘ওয়ান নাইট’ রোমান্সে মজেছিলেন তনুজ ভিরওয়ানি।
ইশক জুনুন : ‘ইশক জুনুন’ সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্রবোদ্ধারা মন্তব্য করেছিলেন, বলিউডের প্রথম অ্যাডাল্ট সিনেমা ‘ইশক জুনুন’। সঞ্জয় শর্মা পরিচালিত প্রাপ্তবয়স্কদের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন রাজবীর সিং, দিব্যা সিং প্রমুখ।
মাস্তিজাদে : আবারো সানি লিওন! বলিউডে তার সিনেমা মানেই খোলামেলা দৃশ্যের ছড়াছড়ি। সেক্স কমেডি নির্ভর মাস্তিজাদের একটি দৃশ্যে তাকে একেবারেই নগ্ন দেখা যায়। মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমায় সানির সঙ্গে মাস্তিজাদে ছিলেন তুষার কাপূর, বীর দাস ও রীতেশ দেশমুখ।
গ্রেট গ্র্যান্ড মাস্তি : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়েল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। ২০১২ সালে ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমা মুক্তির পর সিনেমাটি অশ্লীল দৃশ্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তবে সব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালক ইন্দ্র কুমার ২০১৬ সালে নির্মাণ করেন ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ সিনেমাটি। নায়ক রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, বিবেক ওবেরয়ের সঙ্গে মাস্তি গার্ল হিসেবে রয়েছেন উর্বশী রাউটেলা, সোনাল চৌহান ও পূজা চোপড়া।
কেয়া কুল হ্যায় হাম-থ্রি : ‘কেয়া কুল হ্যায় হাম-থ্রি’ সিনেমায় যৌনতার বাড়াবাড়ি এতটাই যে, সিনেমাটিকে ভারতের প্রথম পর্নো-কমেডি সিনেমা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। দু’জন যুবকের টাকার জন্য ঘটনাচক্রে পর্নো ইন্ডাস্ট্রির ফাঁদে পড়ার কাহিনি নিয়েই বানানো হয়েছে সিনেমাটি। উমেশ ঘাটগে পরিচালিত ‘কেয়া কুল হ্যায় হাম-থ্রি’ সিনেমায় তুষার কাপুর, আফতাব শিবদাসানির সাথে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইরানিয়ান মডেল-অভিনেত্রী মান্দানা করিমি।
ওয়াজা তুম হো : ‘হেট স্টোরি’ সিরিজের বক্স অফিস সাফল্যের পর পরিচালক বিশাল পান্ডের নতুন সেক্স থ্রিলার সিনেমা ‘ওয়াজা তুম হো’। রগ রগে যৌন দৃশ্যে ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন ‘বিগ বস’ খ্যাত সানা খান, টেলিভিশনের পরিচিত মুখ গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল এবং শরমন জোশি।
লাভ গেমস : বলিউডের সিনেমায় খোলামেলা দৃশ্যের ছড়াছড়ি। উদ্দাম শরীরী খেলা আর বিবাহ-বহির্ভূত সম্পর্ক এই নিয়েই গড়ে উঠেছে ‘লাভ গেমস’ শিরোনামের সিনেমার কাহিনি। মহেশ ভাট ও মুকেশ ভাটের সিনেমা ‘লাভ গেমস’র মূল চরিত্রে দেখা যাবে পত্রলেখা পাল, গৌরব অরোরা এবং তারা আলিশা বেরিকে।
আ স্ক্যান্ডেল : সুপারন্যাচারাল মার্ডার মিস্ট্রি সিনেমা আ স্ক্যান্ডেল। তবে মার্ডার মিস্ট্রি বাইরে সিনেমাটি যৌনতায় ভরপুর। ঈশান শ্রীবেদি পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন মানব কউল ও জনি বাওয়াজা। এছাড়াও রয়েছেন রীত মজুমদার ও তনভি বিয়াস।











