বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধৈর্য ধারণ মুমিনের গুণ

image-13214-1482415714ইসলাম ডেস্ক : সবর বা ধৈর্য একটি মহান গুণ। এই গুণটি ছাড়া মানুষ দুনিয়া-আখেরাতে সফলতা লাভ করতে পারে না। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে কাবুর মধ্যে রাখতে পারে তার জন্য রয়েছে বিশাল সুসংবাদ। কোরানে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদারগণ! ধৈর্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর।’ (সুরা আলে ইমরান-২০০) এই সবর তিনটি মুহূর্তে করতে হয়। একটি মুহূর্ত তো হলো, যখন বিপদাপদ আসে। কোনো প্রিয়জন মারা গেল, ধনসম্পদের কোনো ক্ষতি হলো বা নিজের কোনো সমস্যা হলো এ সময় ভেঙে না পড়ে ধৈর্য ধরতে হবে। আর দ্বিতীয় মুহূর্ত হলো, যখন গোনাহ করার জন্য অন্তর অস্থির হয়ে উঠে, মন চাইতে থাকে তখন নিজেকে সবরের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা। যেমন কোনো পরনারীর দিকে দৃষ্টি দিতে অথবা গিবত ইত্যাদি করতে মন খুব চাচ্ছে। এই মুহূর্তে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা হলো সবরের দ্বিতীয় মুহূর্ত। এই মুহূর্তে সবর করা হয় গোনাহ থেকে বেঁচে থাকার জন্য। সবর না করলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে।

আর সবরের তৃতীয় মুহূর্ত হলো আল্লাহ তায়ালা কোনো কাজের নির্দেশ দিয়েছেন। যেমন ফজরের আজান হয়েছে, কিন্তু চোখে ঘুম। কোনোক্রমেই উঠতে মন চাচ্ছে না। কিন্তু মুয়াজ্জিন ডেকে যাচ্ছে, ‘এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে’। মুয়াজ্জিন এটাও বলছেন, ‘ঘুম থেকে নামাজ উত্তম’। একদিকে প্রবৃত্তি বলছে, শীতের রাত, উঠলে ঠাণ্ডা লাগবে; কিন্তু আল্লাহর নির্দেশ; তখন প্রবৃত্তিকে পাত্তা না দেয়া এটা আনুগত্যের সবর। এই মুহূর্তে মানুষ নফসকে কাবু করতে না পারলে তার দুনিয়া-আখেরাত ধ্বংস হয়ে যাবে।

আমরা দুনিয়া অর্জনের জন্য কত সবর করি, কত কষ্ট সহ্য করি। সকাল সাতটায় ডিউটি, নামাজি না হলেও ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে যেতে হয়। কারণ সঠিক সময়ে অফিসে না গেলে মাস শেষে বেতন পাওয়া যাবে না। চাকরি থাকবে না। সুতরাং আমরা এসব মুহূর্তে সবর বা ধৈর্য ধারণ করি। এছাড়াও দুনিয়ার নানা কাজে মানুষ ধৈর্যের পরীক্ষা দেয়। আমাদের অনেক কিছু খেতে মনে চায়, কিন্তু ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে খাইতে পারি না। এখানে আমরা ধৈর্য ধরি। তেমনিভাবে দ্বীনের জন্য প্রয়োজনীয় মুহূর্তে ধৈর্য ধরা মুমিনের অন্যতম দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির