,

নিউজিল্যান্ড সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ!

image-13442স্পোর্টস ডেস্ক : ওয়ানডে র‌্যাকিংয়ের সাত নম্বরে ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এবার সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। এরআগের বিশ্বকাপগুলোতে বাছাই পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে।

তবে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত যদি নিজেদের সাত নম্বরে রাখতে পারে তাহলে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগাররা। ২০১৯ সালে ইংল্যান্ডে হবে বিশ্বকাপ। সেখানে আয়োজক দেশ বাদে র‌্যাঙ্কিংয়ের সেরা ৭ দেশ অংশ নিবে।

নিউজিল্যান্ডে ভালো করে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের সামনে। ৯৫ পয়েন্ট নিয়ে এখন সাত নম্বরে আছে বাংলাদেশ। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পজিনটা ধরে রাখতে পারলেই সরাসরি পরের বিশ্বকাপে খেলবে টাইগাররা।

সেই লক্ষ্যে নিউজিল্যান্ড সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে উপরের র‌্যাঙ্কিংয়ের দল ও অ্যাওয়া সিরিজ হওয়ায় এখানে ভালো করতে পারলে মূল্যবান পয়েন্ট লাভ করবে বাংলাদেশ। যে পয়েন্টগুলো অবস্থান ধরে রাখার ক্ষেত্রে বা নিজের ছয় নম্বরে নিয়ে যাওয়াতে সাহায্য করবে।

অবশ্য সিরিজ হারলেও আপাতত সাত নম্বরেই থেকে যাবে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে পরিবর্তীতে নিচে নেমে যাওয়ার ঝুকিতে পড়ে যাবে টাইগাররা। বাংলাদেশের স্থান নিয়ে ফিলতে পারে পাকিস্তান অথবা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো দল। পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে আট ও ওয়েস্ট ইন্ডিজ ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে।

দেখা নিয়ে যাক নিউজিল্যান্ড সিরিজের পর বাংলাদেশের পিয়েন্ট কেমন হতে পারে:

নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জিতলে :

তখন স্বাগতিকদের পয়েন্ট হবে ১১১, আর বাংলাদেশের ৪ পয়েন্ট কমে হবে ৯১।

নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জিতলে : তখন স্বাগতিকদের পয়েন্ট হবে ১০৯, বাংলাদেশের পয়েন্ট থাকবে আগের মতোই ৯৫।

বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে : নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৫ (চার থেকে নেমে যাবে পাঁচে), বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০০।

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে : নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৭ (দশমিক ব্যবধানে পেছনে চলে যাবে ইংল্যান্ডের), আর বাংলাদেশের ২ পয়েন্ট বেড়ে হবে ৯৭।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা